ঝিনাইদহের কালীগঞ্জ নং৩ কোলা ইউনিয়নের, ৮ নং মালিয়াট ইউনিয়ন, ০৯নং বারোবাজার ইউনিয়ন ও ১০ নং কাষ্টভাঙ্গা ইউনিয়ন প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৫ টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ।
শনিবার (২০ অক্টোবর) গভীর রাতে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে হামিদুল ইসলাম হামিদ বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। ধর্ম যার যার, দেশ সবার। আমরা চাই, হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান—সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করবে। দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি আমাদের সবার আনন্দের উৎসব।”
তিনি আরও বলেন, “ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। পূজামণ্ডপের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিএনপি সবসময় মানুষের ধর্মীয় স্বাধীনতা, অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পাশে থাকবে।”
হামিদুল ইসলাম হামিদ বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে প্রত্যেক মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবেন। কোনো ধর্মের মানুষ যেন নিজেদের সংখ্যালঘু বা অসহায় মনে না করেন। পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা ও সম্প্রীতির মধ্য দিয়েই একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।” এ সময় তিনি পূজার সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন এবং পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইসরাইল হোসেন জীবন,বারবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, কৃষক দলের নেতা, আনছান আলী বিশ্বাস, সাবেক ছাত্র নেতা বাহারুল ইসলাম কাজল, বিএনপি নেতা, আব্দুল মজিদ শেখ, মুছা করিম, ছাত্র নেতা, পিয়াস হোসেন, রবিউল ইসলাম কাজী মিহিন, জাকির হোসেন, একলাচ হোসেন, সহ আরও অনেকে।
পরিদর্শনকালে নেতাকর্মীরা পূজামণ্ডপের আয়োজক ও দর্শনার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।