শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেলাব উপজেলার লক্ষীপুর রবিদাস বাড়ি পূজামণ্ডপ, লক্ষীপুর সুতার বাড়ি পূজামণ্ডপ, দুলালকান্দি শীল বাড়ি পূজামণ্ডপ এবং মরিচাকান্দা পূর্বপাড়া পূজামণ্ডপ পরিদর্শন করেন নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা রশিদুল ইসলাম লাল মিয়া।
পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি পূজা কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদ্‌যাপনের সার্বিক খোঁজখবর নেন। পরিদর্শন শেষে পূজা উদ্‌যাপন কমিটির হাতে সম্মানী তুলে দেন তিনি।
ধর্ম যার যার, উৎসব সবার এই চেতনাকে ধারণ করে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকুক। সকলের মাঝে শান্তি ও সম্প্রীতি বজায় থাকুক, এটাই প্রত্যাশা।