মহামান্য রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এবং গজারিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার মোঃ জালাল রীমু।
এক ভাবগম্ভীর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে তারা কুশল বিনিময় করেন। সাক্ষাৎকালে খন্দকার মোঃ জালাল রীমু গজারিয়া উপজেলার সামগ্রিক উন্নয়ন, সামাজিক পরিস্থিতি এবং বালুয়াকান্দি ইউনিয়নবাসীর জীবনযাত্রার সার্বিক চিত্র তুলে ধরেন।
আলোচনায় রাষ্ট্রপতির অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে খন্দকার জালাল রীমু জানান, বালুয়াকান্দি ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার স্বপ্ন নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন। এলাকার যুবসমাজকে সুসংগঠিত করা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার ব্যাপারে তিনি তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
রাষ্ট্রপতি সাক্ষাৎকালে তার কথা ধৈর্যসহকারে শোনেন এবং এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কাজে তরুণ নেতৃত্বের ভূমিকার গুরুত্ব নিয়ে ইতিবাচক দিকনির্দেশনা দেন।
এ সাক্ষাৎকে ঘিরে গজারিয়া উপজেলা যুবদল এবং বালুয়াকান্দি ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করছেন, খন্দকার মোঃ জালাল রীমুর এই গতিশীল নেতৃত্ব এলাকায় ইতিবাচক পরিবর্তন আনবে।