দেশের প্রাণিজ আমিষ ও প্রোটিন উৎপাদনের প্রধান কারিগর খামারিদের স্বার্থরক্ষায় কাজ করে যাওয়া সরকার নিবন্ধিত একমাত্র সংগঠন ‘বাংলাদেশ পোল্ট্রি খামারি সংগঠন’। ২০২২ সালে যাত্রা শুরু করা এই সংগঠনটি বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত (লাইসেন্স নং: ১৭/২০২৬)। সংগঠনটির সুযোগ্য সভাপতি মোঃ শফিকুল ইসলাম লিটনের নেতৃত্বে বর্তমান সরকার ও খামারি বান্ধব বিভিন্ন উন্নয়নমুখী পরিকল্পনা বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
সম্প্রতি আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণ শেষে চীন থেকে দেশে প্রত্যাবর্তন করেছেন বাংলাদেশ পোল্ট্রি খামারি সংগঠনের সভাপতি মোঃ শফিকুল ইসলাম লিটন। তাঁর এই আগমনকে কেন্দ্র করে বিমানবন্দরে এক উষ্ণ সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কেন্দ্রীয় সদস্যবৃন্দ তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ— আশরাফুল ইসলাম বাহার, মামুনুর রহমান পলাশ, মোঃ রাসেল মিয়া এবং মোহাম্মদ আবু হানিফ শেখ।
সংবর্ধনা অনুষ্ঠানে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের প্রোটিন ও আমিষের ঘাটতি পূরণে ক্ষুদ্র ও মাঝারি খামারিদের অবদান অনস্বীকার্য। বর্তমান সরকারের সহায়তায় খামারিদের উন্নয়নে গৃহীত বিভিন্ন মেগা প্রকল্প ও পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের জন্য কাজ চলছে। আন্তর্জাতিক এই সফরে পোল্ট্রি খাতের আধুনিকায়ন ও প্রযুক্তিগত উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে এবং খুব শিগগিরই দেশের প্রান্তিক ও ক্ষুদ্র খামারিরা এর প্রত্যক্ষ সুফল পেতে শুরু করবেন।
বাংলাদেশ পোল্ট্রি খামারি সংগঠন আগামী দিনেও খামারিদের অধিকার রক্ষা, পোল্ট্রি খাতের টেকসই উন্নয়ন এবং জাতীয় আমিষের চাহিদা পূরণে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ প্রকাশ করা হয়।