নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
সোমবার (১ ডিসেম্বর) আপিল বিভাগের ২ নম্বর আদালত এ আদেশ দেন।
এর আগে ১৮ নভেম্বর সেলিনা হায়াৎ আইভীকে আরও পাঁচটি মামলায় গ্রেফতার দেখাতে পুলিশের আবেদন মঞ্জুর করেন আদালত। নারায়ণগঞ্জের আলাদা দুটি আমলি আদালতে শুনানি শেষে বিচারক এই আদেশ দেন বলে জানিয়েছেন আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান। ওই সময় আইভী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে ভার্চুয়ালি আদালতের শুনানিতে যুক্ত হন।
আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আওলাদ হোসেন। তিনি জানান, আইভী এ মামলাগুলোর আসামি নন। শুধু তার কারামুক্তি বিলম্বিত করতেই তড়িঘড়ি করে নতুন পাঁচটি মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আবেদন করা হয়েছে। এ বিষয়ে তারা উচ্চ আদালতের দ্বারস্থ হবেন বলেও তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য, গত ৯ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলায় গ্রেফতার হন আইভী। এরপর থেকে তিনি কারাগারেই আছেন। পরে আরও চারটি মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখায় পুলিশ।