শাহ্ আলমঃ
আজ ১৯ /০১/২০২৬ ইং তারিখে সাবজোন-৪/২, তেজগাঁও শিল্প এলাকা এবং গুলশান এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার।
সূত্রমতে, রাজজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর মহাখালীস্থ সাব- জোন-৪/২ এর আওতাধীন তেজগাঁও শিল্প এলাকা ও গুলশান এ অদ্য ১৯/০১/২০২৬ খ্রি. তারিখে - বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ লিটন সরকার, অথরাইজড অফিসার- জোন-৪/২ , সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকগণের উপস্থিতিতে জোন-৪/২ এর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উক্ত মোবাইল কোর্টে শান্তি নিকেতন, রোড- ০২, তেজগাঁও শিল্প এলাকা, রাস্তার মধ্যে নির্মিত দেয়াল ভেঙে অপসারণ করে জনসাধারণ এর জন্য উন্মুক্ত করা হয় এবং জনাব আবুল কাশেম উৎপল এর মালিকানাধীন আর এস - ৫০৩, ৫০৪, ০১ এক তলা নির্মাণাধীন ইমারতের অনুমোদিত নকশার ব্যত্যয় করে নির্মানকাজ চলমান থাকায়, উক্ত ভবনের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়।
গুলশানের প্লট-৯এ/১, রোড-০৩, ব্লক- SW(G),বাণিজ্যিক ভবনে অফিস ব্যবহার এর অনুমতি নিয়ে Bugatee Paris কফি শপ, Cafe Celebrita Restuarent and Bar পরিচালনা করে ভবনটি সিলগালা করা হয়।
উচ্ছেদ অভিযান শেষে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে বলেন, এমন অনিয়মের বিরুদ্ধে রাজউকের উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে।