‎জুলাই আন্দোলনের শহীদদের অবদান ধারণ করতে চাই : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

Date: 2026-05-26
news-banner

‎মাহমুদুল হাসান বাবু , পঞ্চগড় প্রতিনিধি: 


জুলাই আন্দোলনের শহীদদের অবদান ধারণ করতে চাই বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

‎মঙ্গলবার (২৬ মে) বিকালে নগরকুমারীস্থ বাসভাবনে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও দু:স্থ্য, অসহায়, অসুস্থ্য প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

‎তিনি আরো বলেন কথা অনেক বলবো, কাজ করবো না সেই নীতিতে প্রধানমন্ত্রী বিশ^াস করে না বলেই তিনি প্রমান করেছেন কথায় নয় কাজে বিশ^াস করেন। তিনি জুলাই শহীদ ও যোদ্ধাদের এবং তাদের পরিবারকে ভুলেন নাই। আমি আমার এলাকার শহীদ দুটি পরিবারের দায়িত্ব নিয়েছিলাম। আমি ব্যক্তিগতভাবে প্রতি মাসে চলার জন্য নূন্যতম খরচ প্রদান করবো। পাশাপাশি জেলার শহীদ পরিবারের সদস্যদের যোগ্যতা থাকলে আমার মন্ত্রণালয়ের চাকরী প্রদানের ব্যবস্থা করবো। 

‎এ সময় তিনি আরো বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম দেখে তাদের মাথা নষ্ট হয়ে গেছে। তারা কোন কুল কিনারা পাচ্ছেন না। তারা স্বাধীনতাকে বিশ^াস করতো না, একাত্তরকে বিশ^াস করতো না, তারা বাংলাদেশকে বিলীন করতে চায়। তাই স্বাধীনতা বিরোধিরা সরকার ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। 

‎এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম প্রধান রিয়েল, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মজিদা বেগম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম প্রমুখ।

‎এ সময় জুলাই আন্দোলনের পঞ্চগড় জেলার ৬টি শহীদ পরিবারের সদস্য, দু:স্থ্য, অসহায়, অসুস্থ্য প্রতিবন্ধী ব্যক্তি ৩০ জনের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

Leave Your Comments