লামায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান,৫ শ্যালো মেশিন ও বিপুল পরিমাণ বালু জব্দ

Date: 2026-05-25
news-banner

লামা প্রতিনিধি:

বান্দরবান জেলার লামা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ২৫ মে, সোমবার উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পেতাইন্যারছড়ায় এলাকায়, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন এ অভিযান পরিচালনা করে। এতে কুমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জামিল ও তার টিম অভিযানে সহযোগিতা করেন।

সূত্র জানায়, একটি চক্র দীর্ঘদিন যাবত পেতাইন্যারছড়া এলাকার  কুমারী খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মো মঈন উদ্দিন’ র নেতৃত্বে সোমবার বিকাল তিনটার দিকে অভিযান পরিচালনা করেন। অভিযানের টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে বালু উত্তোলনের শ্যালো মেশিন ৫টি ও অবৈধভাবে উত্তোলিত বিপুল পরিমাণ বালু জব্দ করা হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন,পরিবেশ ধংসকারীদের কোন ছাড় দেয়া হবে না। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Leave Your Comments