এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, জুলাইয়ে নির্ধারণ ১৫২৮ টাকা

Date: 2026-07-02
news-banner


 জুলাই মাসের জন্য ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে ১৫২৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গত জুন মাসে একই সিলিন্ডারের দাম ছিল ১৮৮৫ টাকা।


বৃহস্পতিবার (২ জুলাই) নতুন এ দাম নির্ধারণ করা হয়, যা একই দিন সন্ধ্যা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।


রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান জানান, আন্তর্জাতিক বাজারে সৌদি সিপি (কনট্রাক্ট প্রাইস) কমে যাওয়ায় দেশের বাজারে এলপিজির দাম হ্রাস পেয়েছে। তবে হরমুজ প্রণালিতে উত্তেজনা পুরোপুরি প্রশমিত না হওয়ায় জাহাজ ভাড়া এখনও তুলনামূলক বেশি রয়েছে। জাহাজ ভাড়া কমলে এলপিজির দাম আরও কমানো সম্ভব হতো বলেও তিনি উল্লেখ করেন।


তিনি আরও দাবি করেন, গত দুই মাসে সরকার নির্ধারিত মূল্য ১৮৮৫ টাকা থাকলেও বাস্তবে ভোক্তারা প্রায় ২০০ টাকা কম দামে এলপিজি সিলিন্ডার ক্রয় করেছেন।

নতুন এ মূল্য নির্ধারণের ফলে ভোক্তাদের ব্যয় কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

Leave Your Comments