প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬
সময়: ০৪:৫৮ পিএম
অভয়নগরের সিংগাড়ী কলেজ মাঠের গোল পোস্ট দিলেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোজাফফর হোসেন
আমিনুর রহমানঃ
যশোরের অভয়নগর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে অন্যতম বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী গ্রামে অবস্থিত শেখ আব্দুল ওহাব মডেল কলেজের ফুটবল খেলার মাঠের গোলপোস্টের গোলবার দিলেন আসন্ন ৬ নং বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব শেখ মোজাফফর হুসাইন। বিগত পাঁচ বছর ধরে অবহেলায় পড়ে থাকা এলাকার শিক্ষার্থী ও যুবকদের এই খেলার মাঠে ফুটবল খেলারমাঠের গোল পোস্ট ছিল না।
ক্রীড়ামোদীদের চাহিদা মোতাবেক যুবকদের মাদকের হাত থেকে দূরে রাখার জন্য সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ৩৬ হাজার টাকা ব্যয়ে নির্মিত শুক্রবার ( ২৮ শে আগস্ট) তিনি এই গোল পোস্ট উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন সিংগাড়ী কলেজের ইংরেজি প্রভাষক মো. রবিউল ইসলাম, ইউপি সদস্য হাফিজুর রহমান,শমশের গাজী, আহাদ শেখ, ছরোয়ার মোল্লা সহ আরও অনেকে।
রেজওয়ান, সজিব, ইয়াছিনসহ এলাকার তরুণদের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি শুধু আশ্বাসেই থেমে থাকেননি সম্পূর্ণ গোলবার নির্মাণের অর্থ নিজে বহন করে যুবকদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছেন।
উদ্বোধনকালে মাদক নয়, মাঠ হোক যুবসমাজের ঠিকানা' প্রতিপাদ্যকে উপজীব্য করে তিনি যুবকদের উদ্দেশ্যে বলেন, আমি চেয়ারম্যান হই বা না হই, আমাদের যুবকরা মাদক ছেড়ে খেলাধুলার দিকে এগিয়ে এলে তাদের প্রয়োজনীয় সকল ক্রীড়া উপকরণ আমি দেওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ।
যুবকরা এ প্রতিনিধিকে বলেন, একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় পরিচয় শুধু প্রতিশ্রুতি দেয়া নয়, প্রতিশ্রুতি রক্ষা করা। আমরা আলহাজ্ব শেখ মোজাফফর হুসাইনের ক্ষেত্রে বারবার সেটিরই প্রতিফলন দেখতে পাই।জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ মোজাফফর হোসেনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল।