প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬
সময়: ০১:১৩ পিএম
অভয়নগরে আমতলা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি হামীদ সম্পাদক বিক্রম
আমিনুর রহমানঃ
যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ঐতিহাসিক আমতলা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৯ আগস্ট, ২০২৬) সকাল ১১:০০ টা থেকে বিকেল ৪:০০ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৮৮ জন ভোটারের মধ্যে ১৮৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার রাতে ফলাফল ঘোষণা করেন। মোট ৬টি পদের বিপরীতে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
সভাপতি পদে ১০৬ ভোট পেয়ে শেখ আব্দুল হামীদ,
সহ-সভাপতি পদে মোঃ আঃ রাকিব শেখ ১০৩ ভোট, সাধারণ সম্পাদক পদে মোঃ বিক্রম শেখ ৯৫ ভোট,
সাংগঠনিক সম্পাদক পদে মোঃ সুমন মোল্লা ১১৩ ভোট, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ মিঠু গাজী ১৪০ ভোট, কোষাধ্যক্ষ পদে মিন্টু গাজী ১১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ শামীম খান। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন মোঃ বেল্লাল হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম এবং শেখ হানিফুর রহমান।
ভোট গ্রহণকালে পর্যবেক্ষক হিসেবে ৮ নং সিদ্ধিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম, সিদ্ধিপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আকবার আলী খান, সাধারণ সম্পাদক শেখ ইয়ার আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাওলাদার এবং ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আঃ রাজ্জাক উপস্থিত ছিলেন।
এছাড়া নির্বাচন চলাকালে আমতলা বাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও উপদেষ্টাবৃন্দ উপস্থিত ছিলেন।