নারায়ানগঞ্জের রুপগঞ্জে ডেমরা থানার সংগীয় ফোর্স সহ এস আই শাহআলম ও এস আই কাকন মিয়ার নেতৃত্বে গুলি, কার্তুজ, ম্যাগজিন সহ অস্ত্র উদ্ধার ও তরিকুল ইসলাম তাপস (৩৮) মোঃ মাসুদ রানা (৩৫) নামে ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মংগলবার ০১/০৯/২০২৬ খ্রিঃ তারিখ রাত ০২:১০ ঘটিকায় ডেমরা থানা পুলিশের বিশেষ টিম রুপগঞ্জ থানাধীন তারাব পৌরসভার অন্তর্গত বরাবো সাকিনস্থ শরীফ মেলামাইন সংলগ্ন জলিলের বসত বাড়ীতে অপর তদন্তপ্রাপ্ত আসামী মোঃ মাসুদ রানা (৩৫), কে পেয়ে ধৃত করি। পরবর্তীতে উক্ত বসতবাড়ী তল্লাশীকালে ধৃত আসামী তরিকুল ইসলাম তাপস (৩৮) এর দেখানো মতে ও স্বীকারোক্তী মূলে নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন তারাব পৌরসভার অর্ন্তগত বরাবো সাকিনস্থ শরীফ মেলামাইন ফ্যাক্টরি সংলগ্ন জনৈক জলিল (৪৭) এর বসতবাড়ীর উত্তর পাশের পরিত্যক্ত ঘরের কাঠের পাটাতনের উপর ০১ (এক) টি কালো রংয়ের লম্বা ব্যাগ, যাহার গায়ে ইংরেজিতে SF STANFORO লেখা এর ভিতর রক্ষিত (ক) একটি সিঙ্গেল ব্যারেল পুরাতন কাঠের বাটযুক্ত শর্টগান (পাইপ গান), যাহার বাট সহ দৈর্ঘ্য ২৩.৫ ইঞ্চি, যাহা ফায়ারিং পিন সচল, যাহার দুই পাশে ইংরেজিতে অস্পষ্ট লিখা আছে, (খ) একটি কালো পলিথিনে মোড়ানো মোট ০৮ (আট) রাউন্ড কার্তুজ (লেড বল), যাহার মধ্যে ০৭ (সাত) রাউন্ড সবুজ রং এর সীসা কার্তুজ (লেড বল), যাহার মেটাল হেড এ ইংরেজিতে 12 STERLING 12 ITALY লেখা আছে এবং ০১(এক) রাউন্ড লাল রং এর সীসা কার্তুজ (লেড বল) এর মেটাল হেড এ ইংরেজিতে 12*12*12*12* লেখা আছে, যাহার উপরের অংশে ইংরেজিতে BP 2018-SPAIN সহ অনান্য লেখা আছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্র আইনে ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।