প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬
সময়: ০৯:৩০ পিএম
কৃষি ও সড়ক পরিবহন মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সদস্য হলেন শহিদুল ইসলাম বাবুল এমপি
আশরাফুল আলম :
জাতীয় সংসদের সদস্য শহিদুল ইসলাম বাবুল এমপি কৃষি মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।
তার এই মনোনয়ন এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, কৃষি ও সড়ক পরিবহন খাতের উন্নয়নে তার অভিজ্ঞতা ও সক্রিয় ভূমিকা গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বিশেষ করে কৃষিনির্ভর অঞ্চলের উন্নয়ন, গ্রামীণ অবকাঠামো এবং যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণে তিনি কার্যকর ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে।