রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে দুদিনের সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর আগমনকে ঘিরে জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে শহরের বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে তোরণ। টানানো হয়েছে ফেস্টুন ও ব্যানার। একই সঙ্গে শহরজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক পরিচ্ছন্নতা ও নিরাপত্তা প্রস্তুতি।


রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা ধরনের প্রস্তুতি। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক কৌতূহল ও উচ্ছ্বাস। সফর উপলক্ষে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


সফরের প্রথম দিন আজ সকালে হেলিকপ্টারে করে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি। তাঁকে বহনকারী হেলিকপ্টার ঠাকুরগাঁওয়ের মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে অবতরণ করবে। সেখান থেকে তিনি জেলা সার্কিট হাউসে যাবেন। সেখানে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হবে।

পরে রাষ্ট্রপতি শহরের সেনুয়া পাড়ায় অবস্থিত পারিবারিক কবরস্থানে যাবেন। সেখানে তিনি তাঁর বাবা-মায়ের কবর জিয়ারত করবেন।


বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি। সংবর্ধনা শেষে তিনি নিজ বাসভবনে ফিরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।


সফরের দ্বিতীয় দিন সদর উপজেলার জামালপুর এলাকায় প্রস্তাবিত ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে রাষ্ট্রপতির।

রাষ্ট্রপতির সফরকে ঘিরে ইতোমধ্যে জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তাঁর সফর নির্বিঘ্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা।