প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, শেখ হাসিনার দেশে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। ডিসেম্বর সামনে রেখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার আওয়াজ তুলছেন বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) সকালে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতিচিহ্ন নিয়ে আয়োজিত প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, এ প্রদর্শনীর মাধ্যমে শেখ হাসিনা ও তাঁর দল যে তাণ্ডব চালিয়েছে, তার স্মৃতি তুলে ধরা হচ্ছে। এ ধরনের জাদুঘরের মাধ্যমে সেই স্মৃতি ক্রমাগত সজীব ও সতেজ রাখতে চান তাঁরা।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে শেখ হাসিনা তো বটেই, এই দলেরও কবর হোক জনগণের মন থেকে,এটা আশা করে জনগণ।