বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত ১৫ সদস্যবিশিষ্ট এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মিজানুর রহমান, এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জহির ফরহাদ।
সম্প্রতি মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো: জাহিদুর রহমান জামাল, ও সাধারণ মো: রোমান হোসেন, স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটির অন্যান্য পদে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি, তৌফিক আহমেদ সাজ্জাদ, যুগ্ম সাধারণ সম্পাদকজিসান খান লিখন ও সাংগঠনিক সম্পাদকের মো: দাইয়ান, কমিটি ঘোষণার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি মো. মিজানুর রহমান, ও সাধারণ সম্পাদক জহির ফরহাদ, কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তারা জানান, আগামী দিনে গজারিয়া উপজেলা ছাত্রদলকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে এবং রাজপথের যেকোনো আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এদিকে, নতুন কমিটি ঘোষণার পর গজারিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।