আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উত্তাল হয়ে উঠেছে মাঠঘাট। সাধারণ মানুষের মাঝে বইছে নির্বাচনী হাওয়া। এরই ধারাবাহিকতায় ১০ নং আমাইড় ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের মাঝে শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ স্বপ্না বানু।
এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ও চাওয়ার মুখে তিনি এই ওয়ার্ডগুলোতে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। একটি সুন্দর, আদর্শ ও সম্পূর্ণ মাদকমুক্ত ওয়ার্ড গড়ে তোলার প্রত্যয় নিয়ে তিনি এবার নির্বাচনে মাঠে নেমেছেন।
স্থানীয় সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, এলাকার উন্নয়নে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। মোছাঃ স্বপ্না বানু এলাকার সার্বিক উন্নয়ন এবং একটি মডেল ওয়ার্ডে রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করতে চান। তিনি নির্বাচিত হলে ওয়ার্ডের আটকে থাকা উন্নয়নমূলক কাজগুলোকে গতিশীল করার পাশাপাশি সমাজ থেকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড দূর করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।
আসন্ন এই নির্বাচনকে কেন্দ্র করে ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ ও ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। মোছাঃ স্বপ্না বানু তাঁর নির্বাচনী এলাকার মুরুব্বি, তরুণ সমাজ তথা সর্বস্তরের জনসাধারণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
ওয়ার্ডবাসীর সার্বিক সহযোগিতায় এলাকার আমূল পরিবর্তন ও জনকল্যাণমূলক কাজ এগিয়ে নিতে তিনি সকলের আশীর্বাদ প্রত্যাশী।