“মাদককে না বলি, খেলার মাঠে ফিরে আসি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে রাণীনগর হেলিপ্যাড মাঠে বিসিবি ক্লাবের উদ্যোগে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম রেজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি ইসহাক আলী, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ও সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন।রানীনগর থানা নির্বাহী অফিসার রাকিবুল হাসান
বিসিবি ক্লাবের সভাপতি এস এম মনজুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক কে এম মোস্তাক হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বল, সদস্য সচিব মাহমুদুল হাসান বেলাল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান জেমস, সিরাজুল আলম এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুলসহ বিসিবি ক্লাবের অন্যান্য সদস্য ও ক্রীড়াপ্রেমী দর্শকবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানটি বাংলাদেশের ঐতিহ্যবাহী লাঠিখেলার মধ্য দিয়ে শুরু হয়। পরে মাঠে গড়ায় বহুল প্রতীক্ষিত ফুটবল ম্যাচ। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় মহাদেবপুর ফুটবল একাডেমি ও রাইজিং স্টার ফুটবল একাডেমি (দুরিয়াপুর)।
খেলার দ্বিতীয়ার্ধে এক গোলের লিড নিয়ে দুরিয়াপুর রাইজিং স্টার ফুটবল একাডেমি ম্যাচে এগিয়ে যায়। শেষ পর্যন্ত মাঠে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার মধ্য দিয়ে ম্যাচটি সমাপ্ত হয়।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং এলাকায় ক্রীড়া চর্চার প্রসার ঘটানোই এ টুর্নামেন্টের মূল লক্ষ্য। এ ধরনের আয়োজন যুবসমাজকে সুস্থ, সুন্দর ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।
বিসিবি ক্লাবের সদস্যদের সার্বিক তত্ত্বাবধানে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান ও ফুটবল ম্যাচটি সম্পন্ন হয়