ঝিনাইদহ কালীগঞ্জে মাদক, বাল্যবিবাহ, আত্মহত্যা ও অনলাইন জুয়া মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে সচেতনতার আহ্বান জানিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ৬ নভেম্বর ) বিকালে ৪টায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে মহারাজপুর ইউনিয়নের ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
সভায় বক্তারা বলেন, মাদকাসক্তি, বাল্যবিবাহ, আত্মহত্যার প্রবণতা অনলাইন জুয়া বিস্তার ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে তরুণ প্রজন্মকে এসব সামাজিক ব্যাধি থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
বক্তারা আরও বলেন, মাদক একটি সম্ভাবনাময় জীবনকে ধ্বংস করে এবং একটি পরিবারকে বিপর্যস্ত করে। বাল্যবিবাহ শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎকে ঝুঁকির মধ্যে ফেলে। হতাশা ও মানসিক সংকটে থাকা মানুষের পাশে দাঁড়ানো এবং আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও মানসিক সহায়তা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি মোবাইল ক্যাসিনো ও অনলাইন জুয়ার আসক্তি থেকে যুবসমাজকে রক্ষায় কার্যকর সামাজিক উদ্যোগ নিতে হবে।
সভা থেকে অভিভাবকদের সন্তানদের প্রতি দায়িত্বশীল হওয়ার, শিক্ষকদের শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার এবং জনপ্রতিনিধি ও সামাজিক নেতৃবৃন্দকে এসব সমস্যা প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। আমন্ত্রিত অতিথি ছিলেন, সাবেক জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সিনেট সদস্য হাফিজুর রহমান হাফিজ,যুগ্ম আহবায়ক ডা. নুরুল ইসলাম, তৈয়বুর রহমান মিনি, ইলিয়াস রহমান মিটু, আরও জীবন সহ বিভিন্ন অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ।