ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের কৃতি সন্তান জনাব মোহাম্মদ জাকির হোসাইন মাহমুদ সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি লাভ করেছেন।
গত ৫ নভেম্বর ২০২৬ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে এ পদে পদোন্নতি প্রদান করা হয়।
তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) হিসেবে কর্মরত ছিলেন। জনাব মোহাম্মদ জাকির হোসাইন মাহমুদ ০১ জুলাই ১৯৯৭ সালে আউটসাইড ক্যাডেট হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে সততা, নিষ্ঠা, ধৈর্য, কর্মদক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর দীর্ঘদিনের কর্মনিষ্ঠা ও অভিজ্ঞতার স্বীকৃতিস্বরূপ এই পদোন্নতি নিঃসন্দেহে আনন্দের ও গৌরবের।
অদ্য ২৪ নভেম্বর ২০২৬ খ্রি. সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কর্মরত আংশিক ফেনী বাড়ী পুলিশ সদস্যগণ "ফেনী পুলিশ পরিবার" পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
তাঁর এই পদোন্নতিতে ফেনী পুলিশ পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা। আমরা আশা করি, নতুন পদে অধিষ্ঠিত হয়ে তিনি দেশ ও জনগণের সেবায় আরও নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।
মহান আল্লাহর কাছে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।