ঝিনাইদহের কালীগঞ্জ যথাযোগ্য গুরুত্ব ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব আবু তালিব। এছাড়াও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ, এ সময় আরও উপস্থিত ছিলেন, তবিবুর রহমান মিনি, ৪নং নিয়ামতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুবুর রহমান মিলন,উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, গবাদিপশু পালন, খামারিদের উৎসাহিত করা, পশু-পাখির সঠিক পরিচর্যা এবং দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদের গুরুত্বপূর্ণ অবদান নিয়ে আলোচনা করা হয়।প্রাণিসম্পদ খাতের উন্নয়ন শুধু কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে না, বরং কর্মসংস্থান সৃষ্টি, পুষ্টির চাহিদা পূরণ এবং স্বনির্ভর বাংলাদেশ গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।