রংপুর নগরীতে যানজট নিরসনে সিটি কর্পোরেশন ও প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ ও তৎপরতা দেখা গেলেও বাস্তবে নগরবাসীকে এখনো নিয়মিত যানজটের ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে সন্ধ্যা ও রাতের ব্যস্ত সময়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহন ও পথচারীর চাপ বেড়ে যাওয়ায় সৃষ্টি হচ্ছে দীর্ঘ জট।
দেখা যায়, রাতের বেলায় আলোকিত একটি ব্যস্ত শহরে ও সড়কে রিকশা, অটোরিকশা ও অন্যান্য যানবাহনের পাশাপাশি পথচারীরা চলাচল করছেন। সড়কের দুই পাশে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান থাকায় ক্রেতা ও যানবাহনের বাড়তি চাপ তৈরি হয়েছে, যা স্বাভাবিক যান চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।
প্রশাসনের নানা পদক্ষেপের পরও যানজট কেন পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না—তা নিয়ে নগরবাসীর মাঝে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে। যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে এবং সড়কের চাপ কমাতে আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
এদিকে বিভিন্ন জায়গায় ঘুরে দেখা গেছে বিশেষ করে শহরের গুরুত্বপূর্ণ মেইন পয়েন্টে জোটলা লেগেই থাকে মেডিকেল মোড় চেকপোস্ট মোড়। ধাপ ব্যাংকের মোড়। পায়রার চত্বর মোড়। জাহাজ কোম্পানি মোড়। শাপলা চতুর মোড়। গুরুত্বপূর্ণ পয়েন্টে জটলা লেগেই থাকে