‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পোরশায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তর ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার দপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম।

র‍্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মো. রাকিবুল ইসলামের সভাপতিত্বে সভায় ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।

স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আতিকুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃত্রিম প্রজনন উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আক্তারুজ্জামান।

আলোচনা সভায় বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাদিকুল ইসলাম সাদেক, নিতপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, পল্লী উন্নয়ন কর্মকর্তা, শিক্ষক মো. শরিফুল ইসলাম, গবাদিপশু মোটাতাজাকরণ খামারি রবিউল ইসলাম, ছাগল পালন খামারি জান্নাতুল মাওয়া প্রমুখ। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।