মণিরামপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জামান শান্ত, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি সন্তোষ স্বর, সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফজলুল হক ও বীর মুক্তিযোদ্ধা খান আক্তার হোসেন।এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আহাদ ও মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং প্রাণিসম্পদ খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।