পুলিশ সুপার, নওগাঁ মহোদয়ের নির্দেশনায় নওগাঁর মহাদেবপুরে বিশেষ অভিযান চালিয়ে ২০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহাদেবপুর থানা পুলিশ।
রবিবার (০৮ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ) রাত ১০:৩৫ টায় উপজেলার খাজুর ইউনিয়নের লক্ষণপুর গ্রামে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন— ১. হাই বাবু মন্ডল (৪০), পিতা-মৃত আইনুল মন্ডল, সাং-লক্ষণপুর (দক্ষিণপাড়া)।
২. মোঃ ফারুক হোসেন @ কানা ফারুক (৩০), পিতা-মৃত আব্দুস সামাদ, সাং-কুঞ্জবন, জেলা-নওগাঁ।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত হাই বাবু মন্ডলের বিরুদ্ধে ইতিপূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মহাদেবপুর থানার একটি চৌকস টিম লক্ষণপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে এবং তাদের নিকট থেকে ২০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে এমন জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে।