যশোরের অভয়নগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
এ উপলক্ষে রান্না সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচি উদ্বোধন করেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সরদার শরীফ হোসেন ও সেক্রেটারি এস এম মহিউল ইসলাম, খামারি সুধান বিশ্বাস।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহিদুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা দেবাশীষ কুমার দাশ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, জামায়াত নেতা গোলাম মোস্তফা, বিএনপি নেতা নাসিম আল রিয়াজ কাজল ও কাজী ফিরোজসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, খামারি ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।