পিরোজপুরে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ২০২৬ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তরুণ কুমার শিকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা প্রশাসক মো: গোলাম রব্বানী।
প্রধান অতিথি বলেন, প্রাণসম্পদের তাৎপর্য অনেক, এটা রপ্তানি মুখী পন্য, আমরা নিজেদের প্রয়োজন মিটিয়ে যাতে দেশের বাইরে রপ্তানি করতে পারি সেই প্রক্রিয়া চলমান আছে। আমরা যদি আমাদের পরিসংখ্যান দেখি তাহলে অনেক ক্ষেত্রে ঘাটতি আছে। এই ঘাটতির মধ্যে আমাদের জনসংখ্যা অধিক। আমাদের প্রতিদিন যে পরিমাণ দুধ ও মাংসের মত পুষ্টিকর খাবার প্রয়োজন তা আমরা পাই না। তিনি আরো বলেন, উন্নত বিশ্বে মানুষের যে গড় আয়ু আর আমাদের গড় আয়ুর মধ্যে পার্থক্য রয়েছে। আমাদের যে মেধা ও তাদের মধ্য যে মেধা সেখানেও রয়েছে অনেক পার্থক্য । এছাড়া উন্নত বিশ্বের তুলনায় আমাদের আইকিউ ঘাটতি রয়েছে। এ থেকে পরিত্রাণ পেতে হলে প্রাণিসম্পদ উন্নয়ন ছাড়া সম্ভব নয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুল ইসলাম মামুন, জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত।