পিরোজপুর সদর উপজেলার ৮০ নং পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও মায়েদের উদ্যোগে ক্লাস পার্টি ও পিঠা উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর ২০২৬, শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়। উৎসবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানা ধরনের পিঠা স্থান পায়। ভাপা পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা, পুলি পিঠা, দুধ পুলিসহ বাহারি পিঠার পসরা সাজান শিক্ষার্থী ও তাদের মায়েরা।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, শিশুদের মাঝে বাঙালির লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যকে পরিচয় করিয়ে দিতে এবং শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতেই এই আয়োজন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পিঠা উৎসবকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।