পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সিটি ইসলামিক স্কুলের বার্ষিক পাঠ সমাপনী উৎসব-২০২৬। শনিবার (২৯ নভেম্বর) দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়।
উৎসব উপলক্ষে ৬ জন কৃতি শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন মাজিদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব জিয়াউল হক শিখুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মামুনুর রশিদ প্রিন্স, প্রতিষ্ঠাতা আসাদুজ্জামান খান, প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মোঃ ওবায়দুল হক এবং ভাইস প্রিন্সিপাল নাঈমুল ইসলাম।
এছাড়াও বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, বিপুল সংখ্যক অভিভাবক ও কোমলমতি শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই কৃতি শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন মাজিদ বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে হামদ, নাত, ইসলামি গজল ও কবিতা আবৃত্তি উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। সবশেষে কেক কেটে উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নৈতিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে সুনাগরিক হিসেবে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।