লামা উপজেলা প্রতিনিধি :
“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” স্লোগানকে সামনে রেখে বান্দরবানের লামায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন।প্রধান অতিথির বক্তব্যে বলেন, সামগ্রিক ভাবে প্রতিটি নাগরিক চায় ফায়ার সার্ভিসের দ্রুত সময়ে বিপদজ্জনক স্থানে উপস্থিতি নিশ্চিত করা। তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তাই প্রশাসনের মূল লক্ষ্য। লামা ফায়ার সার্ভিস নাগরিক সেবায় নিয়োজিত আছেন, এজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেদ ও লামা ফায়ার সার্ভিসের ইনচার্জ। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর আয়োজনে অনুষ্ঠিত শোভাযাত্রায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় এনজিও অংশগ্রহণ করেন। এসময় অগ্নি নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বার্তা সকলের বক্তব্যে তুলে ধরা হয়।