নিজস্ব প্রতিবেদক:
বান্দরবানের লামা উপজেলা লামা সদর ইউনিয়নে মিরিঞ্জা বাজার থেকে "মিরিঞ্জা ভ্যালি রিসোর্ট" মুখী রাস্তা নির্মাণ কাজে চলছে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
জেলা পরিষদের অর্থায়নে চলমান এই ব্রিক সোলিং (HBB) রাস্তায় নিয়ম ভেঙে ব্যবহার করা হচ্ছে অত্যন্ত নিম্নমানের, সস্তা ও ভাঙা ইট! ব্যবহার হচ্ছে ময়লা ও মাটি যুক্ত বালু, রাস্তায় ঠিকমতো বালুর ফিলিংও করা হয়নি, যার ফলে এখনই ইটের জোড়াগুলো আলগা হয়ে আছে।
এই বিপজ্জনক কাজ দেখে ঘুরতে আসা পর্যটকেরা সহ স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেছেন—"সরকারি অর্থ অপচয় করে নামে মাত্র এমন ত্রুটিপূর্ণ ও বিপজ্জনক রাস্তা তৈরি করার চেয়ে কাজ না করাই অনেক ভালো ছিল।"
সামান্য বৃষ্টি বা গাড়ি চললেই এই রাস্তা ধসে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।আমরা স্থানীয় সচেতন নাগরিক ও পর্যটকদের পক্ষ থেকে এই দুর্নীতিগ্রস্ত কাজ অবিলম্বে বন্ধ করে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারের তদারকির মাধ্যমে নীতিমালা অনুযায়ী উন্নতমানের সামগ্রী দিয়ে পুনরায় রাস্তাটি নির্মাণের জোর দাবি জানাচ্ছি। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করি।
(বিস্তারিত আসছে.... )