কবিতা: ধর্ষণ
মোজাম্মেল হক
ঘন আঁধারে পৃথিবী ঢাকা,
দোদুল্যমান সভ্যতার চাকা,
জাহিলিয়াতের নির্লজ্জতা ফিরল বুঝি আবার।
নারীরা আজ পর্দাবিমুখ,
লাজ-লজ্জা অধোমুখী,
বৃদ্ধা-শিশু নির্বিচারে ধর্ষণের হচ্ছে শিকার।
আইন আদালতে স্বজনপ্রীতি,
টাকায় চলে কলমের গতি,
ধর্ষকরা পার পেয়ে যায়, হয় না তো সুবিচার।
ধর্ষিতা সমাজে অপমানিত,
পরিবারের কাছে অবহেলিত;
এভাবে আর চলবে কতকাল হায়েনাদের অনাচার?
কার্যকর হলে কুরআনি বিধান,
নারীরা পেত মায়ের সম্মান,
ধর্ষিতা বোনের আর্তনাদ শুনত না আর ভুবন।
সোনালী যুগ আসত ফিরে,
নারীরা থাকত আপন নীড়ে;
পৃথিবীটা হয়ে যেত জান্নাতেরই এক বাগান।