মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে ৪ আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন করেছে।
আজ শনীবার (২৩ মে) বিকালে মহারাজপুর ইউনিয়নে নিজ বাড়ীতে সংবাদ সম্মেলন করে মোঃ মোতাহার মোল্যা সহ-সভাপতি , গোবিন্দ শিকদার প্রচার সম্পাদক, বিপ্লব দত্ত কৃষি সম্পাদক ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ, মোঃ আতাউর রহমান মোল্যা আইন বিষয়ক সম্পাদক ৮নং মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগ এর সকল পদ পদবী থেকে পদত্যাগ করেন।
লিখিত বক্তব্যে তারা জানান, আজ ২৩/৫/২০২৬ ইং আওয়ামী লীগের সকল প্রকার পদ/পদবী হতে অব্যাহতি নিলাম, আওয়ামী লীগের কোন প্রকার দলীয় কার্য ক্রমের সাথে সম্পর্ক নেই, এবং ভবিষ্যতেও আওয়ামী লীগের সাথে রাজনৈতিক কার্যক্রমের সাথে জড়িত হব না তাই সংবাদমাধ্যমে পদত্যাগ করিলাম।