ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া, প্রতিপক্ষ সুইজারল্যান্ড

Date: 2026-07-04
news-banner


ক্রীড়া প্রতিবেদক

ঘানাকে ১–০ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে কলম্বিয়া। ম্যাচের একমাত্র গোলটি করেন জন আরিয়াস। এই জয়ের ফলে শেষ ষোলোতে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে ল্যাটিন আমেরিকার দলটি।

শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে রাউন্ড অব থার্টি টু’তে মুখোমুখি হয় দুদল।

\

ম্যাচের ১৪তম মিনিটে লুইস সুয়ারেজের ক্রস থেকে কাছ থেকে বল জালে জড়িয়ে কলম্বিয়াকে এগিয়ে দেন আরিয়াস। ইনজুরিতে পড়া জন কর্দোবার বদলি হিসেবে এর কিছুক্ষণ আগেই মাঠে নামেন সুয়ারেজ।

দ্বিতীয়ার্ধের ৫৬তম মিনিটে লুইস দিয়াজ ব্যবধান দ্বিগুণ করেছিলেন। তবে ভিএআরে অফসাইড ধরা পড়ায় গোলটি বাতিল হয়।


পুরো ম্যাচজুড়েই বল দখল ও আক্রমণে আধিপত্য ছিল কলম্বিয়ার। তবে ঘানার গোলরক্ষক লরেন্স আতি জিগির একাধিক দারুণ সেভে ব্যবধান আর বাড়াতে পারেনি তারা।

এই জয়ে আগামী মঙ্গলবার কানাডার ভ্যাঙ্কুভারে রাউন্ড অব সিক্সটিনে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে কলম্বিয়া।

Leave Your Comments