প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬
সময়: ১০:৫৮ পিএম
বান্দরবানে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা
বান্দরবান প্রতিনিধি:
বান্দরবান জেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী ছয় মাসের জন্য জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি এ কমিটির অনুমোদন দিয়েছে। অনুমোদনপত্রে বান্দরবান জেলা আহ্বায়ক কমিটির বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মং সা প্রু চৌধুরী এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন গোলাম মোস্তফা মাসুদ। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আ স ম সায়েম হোসাইন, খালেদ মোশাররফ মাসুদ ও আব্দুল গফুর।
কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনে গঠিত এ নতুন কমিটি আগামী ছয় মাস বান্দরবান জেলায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। নতুন নেতৃত্বের মাধ্যমে জেলার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনপত্র অনুযায়ী, ২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বান্দরবান জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।