নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: শামা ওবায়েদ

ঢাকা, ৩ সেপ্টেম্বর: নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড কার্যকর ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার দুপুরে সিডও দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘অভ্যুত্থান ও রাজনৈতিক পটপরিবর্তন হলেও সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়েনি। নতুন নারী নেতৃত্বও নিজেদের অধিকার নিয়ে এখনো খুব একটা সরব নয়।’

বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে নারীর অবদান অপরিসীম উল্লেখ করে তিনি বলেন, সামাজিকভাবে নারীর অবস্থান কখনোই কাঙ্ক্ষিতভাবে সমুন্নত হয়নি। নারীর সমঅধিকার, ক্ষমতায়ন ও মর্যাদা নিশ্চিত করতে বর্তমান সরকার কার্যকর অবস্থান নিয়েছে।

সেমিনারে আলোচকরা সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়াতে রাজনৈতিক দলগুলোকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান। তারা বলেন, নারীর সমঅধিকারকে কোনো সুযোগ বা অনুদান হিসেবে নয়, বরং মৌলিক অধিকার হিসেবেই বিবেচনা করতে হবে।