প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬
সময়: ০৩:১৫ পিএম
সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মজিদ গ্রেপ্তার
এস এম মিঠু, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল মজিদ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মজিদ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কোম্পানীগঞ্জ এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুল হামিদ পাগলা।
পুলিশ জানায়,(৪ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক পিপিএমের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেনের নেতৃত্ব বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হাবিবপুর এলাকায় উজায়েল নামের এক ব্যক্তির মুদি দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে আব্দুল মজিদকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে বলে দাবি পুলিশের।
সিডিএমএস পর্যালোচনায় গ্রেপ্তার আব্দুল মজিদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।