প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬
সময়: ০৬:৫০ পিএম
ছয় মাসেই সরকারকে ব্যর্থ বলা মানুষ গুলোই ব্যর্থ হয়েছে কমরেড সাঈদ আহম্মেদ
মোঃ জাকির :
বাংলাদেশের সাম্যবাদী দল(এম-এল) কেন্দ্রীয় সভাপতি ও জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতা,কমরেড সাঈদ বলেন
জ্বালানি সংকটের মধ্যে বিরোধী দলের লংমার্চ নিয়ে প্রশ্ন রেখে এই নেতা বলেন ,জনস্বার্থে রাজনীতি শুধু গাড়ির সংখ্যা কমানো নয়, বিরোধী দলের উচিৎছিল লংমার্চ কর্মসূচিই পায়ে হেঁটে পালন করা।
তিনি বলেন, যেখানে জ্বালানি তেল ও গ্যাসের সংকট চলছে, সেখানে দীর্ঘ পথের কর্মসূচিতে হাজার হাজার গাড়ি ব্যবহার করে বিপুল পরিমাণ জ্বালানি ব্যয় করা কতটা জনস্বার্থসম্মত, সেটাই প্রশ্ন।
কর্মসূচির বহরে ব্যবহৃত বিপুল পরিমাণ জ্বালানি যদি গণপরিবহন ও জরুরি প্রয়োজন মেটাতে ব্যবহার করা যায়, তাহলে সরাসরি জনগণ উপকৃত হবে। রাজনীতি মানুষের জন্য মানুষের দুর্ভোগ বাড়ানোর জন্য নয়, বলেও জানান কমরেড সাঈদ।
এদিকে বলা হয় জনগণের দুর্ভোগ নিরসনের জন্য কর্মসূচি, অন্যদিকে সেই কর্মসূচিতে হাজার হাজার গাড়ি চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি ব্যয় করে,তাহলে সেটি স্ববিরোধীতো বটেই, তা জনস্বার্থ বিরোধী এবং জনদূর্ভোগ সৃষ্টিকারী কর্মসূচি।
তিনি সতর্ক করে বলেন, “লংমার্চের কারণে জ্বালানি তেল ও গ্যাসের চলমান সংকট আরও ঘনীভূত হয়ে জনদুর্ভোগ বৃদ্ধি পেলে জনগণের মধ্যে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে—তারা কি সংকট সমাধান করতে চায়, নাকি সংকটকে আরও ঘনীভূত করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়?