রংপুরের কাউনিয়া উপজেলার ৫নং বালাপাড়া ইউনিয়নের বটতলা এলাকা থেকে মোঃ জাহিদ মিয়া (৯) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। গত ২ নভেম্বর দুপুর ১২টার দিকে সে নিখোঁজ হয়। এরপর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
নিখোঁজ শিশুটির গায়ের রং ফর্সা। কপালের একটু ওপরে মাথায় কালো দাগ রয়েছে এবং ওই স্থানে চুল নেই। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল হাফ প্যান্ট, শরীরে অন্য কোনো কাপড় ছিল না। শিশুটি মানসিক ভারসাম্যহীন।
কোনো হৃদয়বান ব্যক্তি শিশুটির সন্ধান পেয়ে থাকলে অথবা তার সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: ০১৩১৫-১০১০৩৩
শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সবার সহযোগিতা কামনা করা হচ্ছে। বিজ্ঞপ্তিটি বেশি বেশি শেয়ার করে শিশুটির সন্ধানে সহায়তা করুন।