বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল)-এর নারায়ণগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন মো. জাকির শিকদার। ব্যক্তিগত ও পারিবারিক কারণে বর্তমানে সংগঠনের কার্যক্রমে সময় দেওয়া সম্ভব না হওয়ায় তিনি এই সিদ্ধান্ত নেন।
গণমাধ্যমে পাঠানো এক পদত্যাগ বার্তায় মো. জাকির শিকদার জানান, তিনি দীর্ঘদিন ধরে দায়িত্বশীলতার সাথে দলের অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। তবে বর্তমান পরিস্থিতিতে দলের কার্যক্রমে আশানুরূপ সময় দিতে না পারায় নিজের অবস্থান থেকে নিজেকে অপারগ মনে করছেন। এরই প্রেক্ষিতে তিনি বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল)-এর নারায়ণগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদকসহ দলীয় সকল পদ থেকে স্বেচ্ছায় ও সজ্ঞানে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন।
দলীয় ফোরামে ইতোমধ্যে তিনি তার এই পদত্যাগের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হবে।