অনলাইন ও প্রিন্ট সংবাদমাধ্যম বার্তা বিচিত্রা প্রিন্ট ও মাল্টিমিডিয়া-এর ময়মনসিংহ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মোঃ ছলিম উল্লাহ। সম্প্রতি দৈনিক প্রতিদিনের কাগজের মো: শামসুল হুদা সরদারের উপস্থিতিতে আমার দেশ পত্রিকার ময়মনসিংহ জেলা প্রতিনিধি ও ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুমের মাধ্যমে তিনি বার্তা বিচিত্রার নিয়োগপত্র ও প্রেস কার্ড গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ব্যক্তিদের সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হয়। আলোচনায় সাংবাদিকতার দায়িত্ব, পেশাগত নৈতিকতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। নতুন দায়িত্ব পাওয়ায় মোঃ ছলিম উল্লাহ বার্তা বিচিত্রা পরিবারের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকার জনদুর্ভোগ, উন্নয়ন, সম্ভাবনা, অনিয়ম, দুর্নীতি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে তিনি দায়িত্বশীল ভূমিকা রাখার চেষ্টা করবেন।
তিনি আরও বলেন, সত্য ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের কথা তুলে ধরা এবং সাংবাদিকতার পেশাগত মর্যাদা অক্ষুণ্ন রাখাই হবে তাঁর মূল লক্ষ্য। নতুন এই দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।