খুলনার উপজেলার কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জি এম আব্দুর রশিদের বসত ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনা নিয়ে এলাকাজুড়ে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
শুক্রবার ভোরে কালিকাপুর গ্রামের তার বসত ঘরে জানালা দিয়ে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। আগুনে ঘরের থাকাপালং,তোষক বিসনা পাশে ধানের গোলার কিছু অংশ,কাপড় চোপড় পুড়ে ছাই হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে মাষ্টার আব্দুর রশিদের বসতঘরে আগুন জ্বলতে দেখা গেলে। ছুটে গিয়ে স্থানীয়রা তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণ করে। তারা আরও বলেন, মাষ্টার আঃ রশিদের ছেলে সাবেক ছাএনেতা তুফান ছেলে হওয়ায় স্বপরিবার মিলে তারা খুলনা থাকায় সেই সুযোগে দূর্বৃত্তরা তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেয়।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মোঃ ফেরদৌস ঢালী বলেন, আমি রশিদ মাষ্টারের বসত ঘরে আগুন লাগার খবর শুনেছি। তারা বাড়িতে কেউ না থাকায় কে বা কারা সেই সুযোগে আগুন দিয়েছে।