ফেনী সদর উপজেলার ট্রাংক রোড এলাকায় মদিনা বাস স্ট্যান্ড সংলগ্ন জালালিয়া সুইটস এ্যান্ড পেস্ট্রি শপে যৌথ অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর অধীন এই অর্থদণ্ড প্রদান করা হয়।
অদ্য ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার দুপুর ১২:৩০ মিনিট থেকে ১:৩০ মিনিট পর্যন্ত উপজেলা প্রশাসন, ফেনী সদর এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফেনী-এর যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ফেনীর সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।
খাদ্যপণ্যের গুণগত মান রক্ষা এবং সাধারণ ভোক্তার অধিকার নিশ্চিতকরণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কতৃপক্ষ জানিয়েছে।