হালকা জ্বর ও মাথা ব্যাথা নিয়ে এক জন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে আসছিলেন সাতকানিয়া উপজেলা সদরের বাসিন্দা আবুল কাশেম। তিনি চট্টগ্রাম নগরীর একটি অভিজাত ডায়াগনস্টিক সেন্টারে একজন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়েছিলেন।
সামান্য গায়ের জোর এবং মাথা ব্যাথার কথা বললে ডাক্তার সিটি স্ক্যান ডেঙ্গুটেস্ট ম্যালেরিয়া টেস্ট ডায়াবেটিস টেস্ট সহ আরো কয়েকটি মেডিকেল টেস্ট করানোর জন্য প্রেসক্রিপশন ধরিয়ে দেন এতে সকল পরীক্ষা করাতে গিয়ে আবুল কাশেমের দিতে হয়েছে ২১ হাজার টাকা অথচ তিনি বাড়ি থেকে টাকা নিয়ে এসেছিলেন ৬ হাজার ৫০০ টাকা পরবর্তীতে চিকিৎসা সম্পন্ন করার জন্য বাড়ি থেকে বিকাশে টাকা এনে ডায়গনস্টিক সেন্টারে টাকা পরিশোধ করতে হয়েছে। অথচ পরীক্ষা করে ধরা পড়েছে ডেঙ্গু।
তার কথা হল জ্বরের কারণে সিটি স্ক্যান করানোর কোন দরকার ছিল না শুধু ডেঙ্গু টেস্ট করালেই বিষয়টা পরিষ্কার হয়ে যেত যে ডেঙ্গু হয়েছে। যাহোক এটা হলো একটা রোগীর কাহিনী এরকম প্রতিদিন হাজার হাজার রোগী নগরীতে চিকিৎসা নিতে আসে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ডাক্তারদের কাছে এসেই যেন সর্বস্বান্ত হয়ে যায় রোগীরা। ডাক্তাররা ডায়াগনস্টিক সেন্টারগুলোতে পরীক্ষা নিরীক্ষা করানোর জন্য পাঠালে সেখান থেকে বড় ধরনের কমিশন আসে ডাক্তারদের কাছে।
নগরীতে যে সকল ডায়াগনস্টিক সেন্টার রয়েছে তার ৬০ ভাগ ডায়াগনস্টিক সেন্টার এর কোন অনুমোদন নেই বলে বার্তা বিচিত্রার অনুসন্ধানে জানা যায়। আবার অনেক ডাক্তার রয়েছে যাদের সিরিয়াল পাওয়া যায় না কিন্তু কোন হাসপাতালে রিসিপশনে অতিরিক্ত টাকা দিলেই সিরিয়াল মিলে এবং সেই হাসপাতালে এসে রোগী দেখে।
অথচ নিয়মিত চেম্বার করা ডাক্তাররা সব সময় সঠিক সময় অনুযায়ী চেম্বারে রোগী দেখার কথা। বিশেষজ্ঞ ডাক্তাররা নির্দিষ্ট সময়ের রোগী না দেখে বাইরের হাসপাতাল গুলোর কলে চলে যায় এতে সাধারণ রোগীরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে হয়রানির শিকার হতে হয় চেম্বারগুলোতে। আবার অনেক ডাক্তারের রয়েছে নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টার তাদের দেখা রোগীরা তাদের নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষা না করালে রোগীদের রিপোর্টগুলা ঠিকমতো দেখে না এবং পুনরায় পরীক্ষা করার জন্য। অনেক ডায়াগনস্টিক সেন্টার এর মালিক ডাক্তার নিজেই তাই সেখানেই পরীক্ষা নিরীক্ষা করাতে হবে বাধ্যতামূলক।
বার্তা বিচিত্রার অনুসন্ধানে দেখা যায় সন্ধ্যা হলেই হাসপাতাল গুলোতে বাড়ে রোগীদের ভিড়। প্রতিটি হাসপাতালে দেখা যায় মেজবান বাড়ির মত অবস্থা। এ বিষয়ে জেলার সিভিল সার্জন বার্তা বিচিত্রা কে বলেন অননুমোদিত হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার গুলোর বিরুদ্ধে সব সময় অভিযান অব্যাহত রয়েছে। কোন হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার এর বিরুদ্ধে অভিযোগ পেলে সাথে সাথে ব্যবস্থা নেয়া হচ্ছে।
আবার অনেক হাসপাতালে গিয়ে দেখা যায় তাদের নির্দিষ্ট কোন পার্কিং নাই সড়কের পাশে হওয়ায় রোগীদের আসা যানবাহনের কারণে সড়কে যানজট লেগে থাকে এ বিষয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বার্তা বিচিত্রাকে বলেন ইতিমধ্যে বেশ কয়েকটি হাসপাতালে অভিযান চালিয়ে পার্কিংয়ের বিষয়টা নজরে এনেছি এবং ব্যবস্থা নেওয়ার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছি এর মধ্যে তারা পার্কিংয়ের ব্যবস্থা না করলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশ দেয়া হয়েছে। হাসপাতালের কোড না মেনে শুধুমাত্র আবাসিক ভবনে কয়েকটি হাসপাতাল রয়েছে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে বলেও তিনি জানান।
নগরীতে কিছু হাসপাতাল রয়েছে রোগীরা ভর্তি হলেই তাদেরকে নিঃস্ব করে বিল দিতে হয়। কিছু হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা রোগীদেরকে অযথা আইসিইউ সিসিইউ এসডিওতে ভর্তি করানোর কথা বলে অতিরিক্ত বিল করার জন্য। সংশ্লিষ্ট বিষয়গুলো স্বাস্থ্য অধিদপ্তরের নজরে আনা দরকার বলে হাসপাতালে আসা রোগীরা বার্তা বিচিত্রাকে বলেন।
ইসমত আরা নামের এক রোগী বার্তা বিচিত্রা কে বলেন গরিব রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা নিতে পারেনা কারণ হলো ডাক্তারদের ফি দিতেই এরা নিঃস্ব হয়ে যায়। বিশেষজ্ঞ ডাক্তারদের ফি বিষয়টা সরকারের নজরে আনা উচিত। এখন বড় কোন ডাক্তার দেখাতে গেলে পনেরশো টাকার নিচে কোন ফি নাই যা গরিব রোগীদের অনেক বেশি বলে মনে হয়। তাই সরকারের উচিত বিশেষজ্ঞ ডাক্তারদের ফি কমানোর ব্যবস্থা করা এবং নির্দিষ্ট সময়ে চেম্বারের রোগী দেখার বিষয়টা নিশ্চিত করা। চেম্বার করা কালীন সময়ে যাতে কোন ডাক্তার বাইরে গিয়ে অতিরিক্ত টাকার বিনিময়ে চিকিৎসা সেবা না দেয়। সরকার চাইলে এটা করতে পারে বলেও তিনি জানান।