মেহেরপুরের গাংনীতে পিস্তল ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। গত সোমবার বিকেলে উপজেলার তেতুলবাড়ীয়া বিওপির আওতাধীন তেতুলবাড়িয়া হাটপাড়া এলাকার একটি জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় এইসব অস্ত্র ও গুলির উদ্ধার করা হয়। বিজিবি সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে তেতুলবাড়িয়া বিওপির টহল দলের ছয় সদস্য হাটপাড়া এলাকায় অভিযান চালায়।
হাটপাড়া এ সময় সীমান্তের মেইন পিলার ১৪০ এর ৫ এস সংলগ্ন শূন্য রেখার একটি জঙ্গলের ভেতর থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি পিস্তল দুটি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি জব্দ করা হয়। স্থানটির জিয়ার নাম্বার ৬৮৭৪৫৪ মানচিত্র ৭৯এ /৯। তেতুলবাড়িয়া বিজেপি ক্যাম্পের নায়ক সুবেদার মোঃ সাইদুর রহমান বলেন উপজেলার তেতুলবাড়িয়া য়সীমান্তে হাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিক বিহীন পরিত্যাক্ত অবস্থায় পিস্তল ম্যাগাজিন ওগুলি জব্দ করা হয়েছে। উদ্ধার করা মালামাল আইনি প্রক্রিয়া শেষে গাংনী থানায় হস্তাক্ষর করা হয়।