‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় পত্নীতলা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সোহরাব হোসেন এবং উপজেলা প্রাণীসম্পদ অফিসার আশিষ কুমার দেবনাথ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার রুজিনা পারভীন, উপজেলা খাদ্য কর্মকর্তা, উপজেলা প্রকৌশল কার্যালয়ের সহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের প্রতিনিধি ও (ভেটেরিনারি সার্জন) আসমাউল হোছনে ,পাশাপাশি স্থানীয় খামারি, গণমাধ্যমকর্মী, বিভিন্ন ইউনিয়নের কর্মী, ভেটেরিনারি প্র্যাক্টিশনার ও ভেটেরিনারি কেমিস্টরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতের আধুনিকায়ন, খামারিদের স্বাবলম্বী করা এবং দেশীয় প্রাণিসম্পদকে রপ্তানি উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।