সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ভিডিও ধারণ করে অর্থ দাবি, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে শীষ মুহাম্মদ জেরি নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ আনারুল ইসলাম থানায় সাধারণ ডায়েরি (জিডি নং ১২৫৯) করেছেন বলে দাবি করেছেন।
অভিযোগ কারী মোঃ আনারুল ইসলাম, পিতা মৃত গোলাপ গাজী, গ্রাম কুন্দুড়িয়া, বুধহাটা ইউনিয়ন, আশাশুনি, সাতক্ষীরা। তিনি জানান, প্রায় ৮-৯ মাস আগে শীষ মুহাম্মদ জেরি তাকে সুকৌশলে মাদারীপুরে নিয়ে যান। সেখানে আটকে রেখে তার হাতে জাল টাকা ও ওষুধের মতো কিছু দিয়ে ভিডিও ধারণ করা হয়। এ সময় তাকে মারধর ও বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
আনারুল ইসলামের ভাষ্য, প্রাণভয়ে তাকে যা বলতে বলা হয়, ভিডিওতে তাই বলতে বাধ্য করা হয়। পরবর্তীতে বাড়িতে ফিরে আসার পর ওই ভিডিও দেখিয়ে তার কাছে টাকা দাবি করা হয়। একেকটি ভিডিও দেখিয়ে বারবার অর্থ চাওয়া হয় এবং তিনি শীষ মুহাম্মদ জেরিকে আনারুল ইসলাম পর্যায়ক্রমে আজ ২০ হাজার কাল ৩০ হাজার করে এ পর্যন্ত ৮ মাসে ৩,৭০ হাজার টাকা নিয়েছে বলে দাবি করেন।
তিনি আরও জানান, শেষ পর্যন্ত টাকা দিতে না পারায় তাকে হুমকি দেওয়া হয়। এ সংক্রান্ত রেকর্ডিং তার কাছে রয়েছে বলেও দাবি করেন আনারুল ইসলাম। পরে তিনি থানায় গিয়ে শীষ মুহাম্মদ জেরির বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি নং ১২৫৯)করেন বলে জানান।
অভিযোগকারী আরও বলেন, তিনি আগে জামায়াতের কর্মী ছিলেন, তবে বর্তমানে দল থেকে বেরিয়ে এসেছেন। প্রেক্ষাপটে শীষ মুহাম্মদ জেরির আইডি থেকে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হচ্ছে বলে তার অভিযোগ।
অভিযুক্ত শীষ মুহাম্মদ জেরি, পিতা ইসহাক সরদার, গ্রাম বেউলা গাজীর মাঠ। তিনি বুধহাটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি এবং একই ওয়ার্ডের ইউপি সদস্য বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত শীষ মুহাম্মদ জেরির কাছে জানতে চাইলে তিনি বলেন আমার বক্তব্য আমি কালকে দেবো আজকে দেখি ও কি নিউজ করে। এই দুটো ছবি পাশাপাশি জুড়ি দিয়ে নিচে দিয়ে স্কিপ লিখে দিবেন একটা কল রেকর্ডার পোস্ট গ্রাফিক্স ডিজাইন দিয়ে তৈরি করে দিবেন সুন্দর করে,,, প্রথম ছবি ব্যক্তির নাম,, হুমকি দাতা শীষ মোহাম্মদ জেরি,, ভিডিও ছবি ব্যক্তি মোঃ আনারুল ইসলাম। গ্রাফিক্স ডিজাইন দিয়ে সুন্দর করে দুই ছবির মাঝখানে কল রেকর্ডার একটা কলিং এর ছবি বা টেলিফোনের ছবি দিয়ে দিয়েন দ্রুত একটা ব্যানার তৈরি করে দেন|