নওগাঁর পুলিশ সুপারের বিশেষ নির্দেশনায় পত্নীতলা থানাধীন এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনের লক্ষ্যে একটি বিশেষ ড্রাইভ পরিচালিত হয়েছে। এই অপরাধ প্রতিরোধমূলক বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১০ (দশ) জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পত্নীতলা থানা পুলিশ।
আজ শুক্রবার (০৭ নভেম্বর ২০২৬) সকালে গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ পুলিশি নিরাপত্তায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে পত্নীতলা থানার পুলিশি সূত্রে জানা যায়, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমূলক কার্যক্রম রোধে থানা পুলিশের এই ধরনের নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।