যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৯ টি ওয়ার্ডের বিভিন্ন পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহানবমীতে নওয়াপাড়া পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা আসাদুজ্জামান জনি মন্ডপ পরিদর্শনে যান। এসময় তিনি পুজা মন্ডপে উপস্থিত সকল ধর্মপ্রাণ মানুষের সাথে কুশল বিনিময় করেন ও উপহার সামগ্রী প্রদান করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এসব উপহার প্রদান করেন বলে জানান।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে ভাগাভাগি করে নিতে নওয়াপাড়া পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপে নেতাকর্মীদের সাথে নিয়ে পরিদর্শন কালে তিনি অবকাঠামোগত সমস্যা, পর্যাপ্ত আলোর ব্যবস্হা না থাকায় অনেক মন্ডপের নেতাদের কথা বলে সমাধানের চেষ্টা করবেন বলে জানান তিনি । মণ্ডপগুলোতে উৎসবের পরিবেশ ও সার্বিক পরিস্থিতি মন্দির কমিটির সহযোগিতায় ঘুরে দেখেন এবং প্রতিটি পূজামণ্ডপের সভাপতি সাধারন সম্পাদকের হাতে উপহার পৌঁছে দেন।একই সঙ্গে মন্দিরের সংস্কার ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভবিষ্যতেও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।তিনি আরও বলেন , ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মের মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে তিনি সব সময় কাজ করে যেতে চান।