নকলা উপজেলার দিলারা ও শেখ সাদী শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত

Date: 2022-10-04
news-banner

মোঃ শরিফ উদ্দিন, শেরপুর প্রতিনিধি 

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ উপলক্ষে আয়োজিত শেরপুর জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বাছাইয়ে নকলা উপজেলার দিলারা বেগম ও নালিতাবাড়ী উপজেলার মোহাম্মদ শেখ সাদী সবাইকে তাক লাগিয়ে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির প্রকাশিত তালিকা সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

দিলারা বেগম শেরপুর জেলার নকলা উপজেলাধীন ২নং নকলা ইউনিয়নের ধনাকুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে ২০১৩ সাল থেকে সুনামের সহিত দায়িত্ব পালন করছেন। তিনি উপজেলার পূর্বলাভা এলাকার মো. মোফাজ্জল হোসেনের মেয়ে। এর আগে তিনি আরও একবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছিলেন বলে জানান জেলার শ্রেষ্ঠ এই প্রধান শিক্ষিকা।

অন্যদিকে, মোহাম্মদ শেখ সাদী জেলার নালিতাবাড়ী উপজেলার বিন্নীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি আগামী দিনের পথ চলায় সকলের কাছে দোয়া ও সার্বিক পরামর্শ কামনা করেন তিনি।

Leave Your Comments